, , ,

শিরোনামঃ-




সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত-৪

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০১৮, ২৩:৩০ | 1024 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের চারজন আহত হয়েছেন। এর মধ্যে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহের রাজুর অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহত সাধারন সম্পাদক রাজুসহ চার জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সরকারী কলেজ শাখার সভাপতি মিঠুন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর মধ্যে কথাকাটি হয়। এর এক পর্যায়ে দুই গ্রুপের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভাপতি মিঠুন চক্রবর্তীর সমার্থকরা রাজুর সমার্থকদের উপর হামলা করে চারজনকে আহত করে। সংঘর্ষে রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান সাদেক জানান, আমি ঢাকায় অবস্থান করছি। ঢাকা থেকে ফিরে এ বিষয়ে ব্যাবস্থা গ্রহন করবো।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET