, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাদুল্লাপুরে জিনিয়াস ক্যাম্পাস স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব




সাদুল্লাপুরে জিনিয়াস ক্যাম্পাস স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ০০:৫৭ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে জিনিয়াস ক্যাম্পাস স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন প্রাণে, বাসন্তি সাজে প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে। আর আনন্দ-উৎসবে মুখরিত হয় গোটা স্কুল প্রাঙ্গণ।
এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ।
পরে কলেজ চত্বরে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সভাপতি শাহাফুল ইসলাম শোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাহারিয়া খাঁন বিপ্লব, বিশেষ অতিথি ইউএনও মোঃ নবীনেওয়াজ, থানার ওসি মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাবেক সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল প্রমূখ।
এরপর কলেজ চত্বরে শিক্ষার্থী ও শিক্ষকদের গ্রামীণ বাংলার ঐহিত্যবাহী নানা স্বাদের এবং আকারের পিঠার পসরার ১৫টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। তারপর অতিথিদেরকে ভাপা, পুলি, তেল পিঠা, চিটাই পিঠা, পাঠিসাপটা, শামুক, শাপলা পিঠা, জামাই সোহাগী, হাঁস পিঠা, নকশী পিঠা, ঝিনুক পিঠা, দুধ পিঠা, গোলাপ পিঠা, দুধ পুলি, দুধ চিতই ও ফুল পিঠাসহ অর্ধশত নানা নামের মুখরোচক পিঠা-পুলি পরিবেশন করা হয়। প্রতিষ্ঠানটির আশপাশ এলাকার নানা বয়সের মানুষও পিঠার এই মজাদার স্বাদ পেতে ও উৎসব উপভোগ করতে কলেজ চত্বরে ভিড় করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অধ্যক্ষ শাহাফুল ইসলাম শোভন জানান, গ্রাম বাঙলার জীবনাচার হল আমাদের সংস্কৃতি, আর এই সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হারিয়ে যাওয়া পিঠাগুলোর সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করাতে প্রতিবছর উৎসবের আয়োজন করা হয়। শিক্ষা ও সংস্কৃতি একটি অপরটির সঙ্গে পরিপূরক। যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি শিল্প ও সংস্কৃতি চর্চার প্রয়োজন আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET