, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাপ্তাহিক বিরামপুর বার্তার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




সাপ্তাহিক বিরামপুর বার্তার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২২, ০০:০৫ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক বিরামপুর বার্তার ২০ তম বছরে পদার্পণ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বিরামপুর লোকাল বাসস্ট্যান্ডে সাপ্তাহিক বিরামপুর বার্তার কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার, বিরামপুর বার্তার সত্তাধিকারী ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ কবির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিরামপুর বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে পত্রিকাটি দৈনিক পত্রিকায় রুপান্তরের জন্য শুভ কামনা জানান। আলোচনা শেষে কেক কেটে দোয়া করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET