, , ,

শিরোনামঃ-




সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ১৩:২৬ | 1248 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক করেছেন।

ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক আওয়ামী লীগে যোগ দেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬  (কেশবপুর উপজেলা) নির্বাচনী এলাকা থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
১২ জানুয়ারি ২০১৪ সালে নতুন সরকার গঠিত হলে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে ১৫ জানুয়ারি ২০১৪ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি আবারও যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইসমাত আরা সাদেকের স্বামী এএসএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে ইসমাত আরা সাদেক এক ছেলে ও এক মেয়ের জননী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET