, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষকে অপদস্ত করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন




সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষকে অপদস্ত করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২২, ১৪:৩০ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাভারের হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা,নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে চরমভাবে অপদস্ত করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক আসমা শিক্ষিকাকে নিপিড়নসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ, নিন্দা ও এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবীতে শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিমের সভাপতিত্বে চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী, এস বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, হাজী আহমাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, শিক্ষক সমিতি কাজীপুর উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল মতিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিরাজগঞ্জ শাখার সভাপতি উদয় কুমার পাল প্রমুখ।

বক্তারা বলেন যেদিন থেকে ছাত্রদের শাসন করা আইনী ভাবে তুলে দেওয়া হয়েছে সেদিন থেকে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে উশৃংখলতা ক্রমেই বেড়ে যাচ্ছে। সারা দেশে আজ শিক্ষকরা হত্যার শিকারসহ ছাত্রদের দ্বারা নিগৃহীত, নির্যাতিত হচ্ছে।প্রশাসনের সামনে উশৃংখল ছাত্ররা শিক্ষকদের উপর চড়াও হচ্ছে। যার বহিঃপ্রকাশ সাভারের শিক্ষক উৎপল সরকার হত্যা, নড়াইলের কলেজ অধ্যক্ষ অপদস্ত এবং রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যপক আসমা সিদ্দিকা নিপিড়ন। শিক্ষক নেতৃবৃন্দ দ্রæত এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি, শিক্ষক সুরক্ষা আইন প্রনয়ন এবং নিহত শিক্ষক উৎপল সরকারের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET