, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • সারাদেশে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি বিএফইউজে’র




সারাদেশে গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি বিএফইউজে’র

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মে ০৭ ২০২০, ১৩:৫১ | 988 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 করোনা পরিস্থিতিতেও ঢাকাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এক বিবৃতিতে শফিকুল ইসলাম কাজলসহ গ্রেফতার হওয়া সাংবাদিকদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ মামলা-হামলা বন্ধের দাবি জানিয়েছেন।বিবৃতিতে তারা বলেন, গত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে তাকে চোর ডাকাতের মত পিঠমোড়া করে বেঁধে আনা হয়েছে। এটি দেখে যে কোনো সভ্য সমাজের মানুষের মাথা লজ্জায় ও প্রচণ্ড ঘৃণায় মাথা হেট হয়ে যাবে।

নেতৃবৃন্দ বলেন, পুলিশ আইনানুগভাবে নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করবে এটাই কাম্য। কিন্তু কাজলের প্রতি পুলিশের আচরণ দেখে মনে হয় কাজল যেন পুলিশের শত্রু বা প্রতিপক্ষ। বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে কাজলের প্রতি পুলিশের এই আচরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেশ বিদেশের বিবেকবান মানুষ তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, ২০১৮ সাল থেকে শুরু করে গত এপ্রিল পর্যন্ত সারাদেশে ১৮০ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ৫৭ ধারায় মামলা হয়েছে। এসব মামলায় সাংবাদিকদের যে প্রক্রিয়ায় গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে তা ন্যায় বিচারের অবমাননা।তারা বলেন, কাজল ছাড়াও ঢাকায় জাগো নিউজ ও বিডি নিউজের সম্পাদক এবং পাবনায় মেগানিউজ এর প্রধান সম্পাদক ও সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে তুচ্ছ বিষয়ে মামলা দায়ের, নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেফতার এবং সর্বশেষ সিলেটে একটি পত্রিকার সম্পাদক মাহতাবকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এসব তুচ্ছ ঘটনার মামলা অবিলম্বে প্রত্যাহার এবং বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করার দাবি জানান বিএফইউজের নেতারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET