, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান




সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৯:২১ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়িতে স্থিতিশলিতা ও শান্তি বজায় রাখার লক্ষে গুইমারা  রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন  ধরনের জনকল্যাণমুলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্ত সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি২০২৩ সিন্দুকছড়ি জোন কর্তৃক,জোনের দায়িত¦পূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বড়পিলাক বাজার মাঠে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়।যার মধ্যে উল্লেখ্যযোগ্য ২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ,৩টি মাদ্রাসা /ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক  সহায়তা, ৫ টি বসত বাড়ীর মেরামতের জন্য ঢেউটিন, ১৮ জন গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং স্কুল/কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা,৩ জন গরিব দুই মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, ৯ জনকে পড়ালেখার সুবিধার জন্য সোলার প্যানেল, স্কুলে বেঞ্চ ও চেয়ার/টেবিল ক্রয়ের জন্য নগদ অর্থ,৪ জন কৃষকের মাঝে নানা রকম কৃষি সামগ্রী বিতরণ এছাড়াও ৮ জন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান করা হয়। এর সাথে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইনে রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি এবং সিন্দুকছড়ি জোনের জোন অফিসারবৃন্দ। জোন কমান্ডার সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন এবং এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকল সহযোগীতা কামনা করেন। ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET