১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সিন্দুকছড়ির শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ,সুপেয় খাবার পানি প্রকল্প উদ্বোধন এবং বিদ্যালয় আকস্মিক পরিদর্শন




সিন্দুকছড়ির শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ,সুপেয় খাবার পানি প্রকল্প উদ্বোধন এবং বিদ্যালয় আকস্মিক পরিদর্শন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৮:১০ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি:
সোমবার,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব পঙ্কজ বড়ুয়া প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সিন্দুকছিড় ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ এবং সিন্দুকছড়ি ইউনিয়নের দূর্গম মূড়াপাড়া এলাকায় ঝর্ণার পানি জলাধারে সংগ্রহ ও সংরক্ষণ পূর্বক ১০০ টি পরিবারকে সুপেয় খাবার পানি সরবরাহের লক্ষে ৫ টি ট্যাংকের মাধ্যমে পানি সংগ্রহ ও সরক্ষণ এবং সরাবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।এতে এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সমস্যার অবসান হল।
তার আগে তিনি সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন।আকষ্মিক পরিদর্শণকালে তিনি বিদ্যলয়ের প্রধানশিক্ষকসহ সকল শিক্ষকগণকে উপস্থিত পান। প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকগণকে পাঠদানে আর ও আন্তরিক হওয়ার জন্য এবং শিক্ষার্থীদের পড়াশুনায় আর ও মনযোগী হওয়ার জন্য আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, ইউপি সদস্য খনজয় ত্রিপুরা,সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET