১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জের বেলকুচিতে হেরোইন ও বিয়ারসহ আটক৫ জন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৮, ১৭:০৫ | 711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৯ পুরিয়া হেরোইন ও ২০ ক্যান বিয়ার সহ ৫ জনকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ।

বৃহস্পতিবার পৃথক অভিযানে বেলকুচি পৌর এলাকার  মুকুন্দগাতী বাজার ওয়াবদা বাধ থেকে ৩৯ পুরিয়া হেরোইন সহ ৪ জনকে এবংচালা উত্তর এলাকায় অভিযান চালিয়ে ২০ ক্যান বিয়ার মদ সহ ১ জনকে আটক করে।

গ্রেফতারকৃত হিরোইনসহ পৌর এলাকার মুকুন্দগাতী গ্রামের সুজাবত আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), একই গ্রামের বাড়ইপাড়ার মৃত সঞ্জিত চন্দ্র ঘোষের ছেলে দুলাল চন্দ্র ঘোষ (৪৬), শেরনগর এলাকার আশু শেখের ছেলে আশরাফ শেখ (২৬) ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মহের মোল্লার ছেলে হেকমত মোল্লা (২৬),  চালা উত্তরপাড়ার মানিক (৩৫) এর বাড়ীতে অভিযান চালিয়ে ২০ ক্যান বিয়ার  মদ উদ্ধার করে। সে ঐ গ্রামের শান্তাহার আলীর ছেলে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শামীম রেজা ও সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সংগীয় ফোর্স নিয়ে মুকুন্দগাতী বাজার এলাকা ও চালা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ৩৯ পুরিয়া হিরোইন ও ২০ ক্যান বিয়ার  মদ উদ্ধার করে।  এসময় ৫ জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET