৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে সাবলিল ভাবে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত




সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে সাবলিল ভাবে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২০, ১৬:৪৮ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে এই প্রথম উৎসব মুখর পরিবেশে উপজেলা ভিক্তিক প্রাথমিক বিদ্যালয়ে সাবলিল ভাবে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ ঘটিকার সময় শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী ক্লাসটারে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর অংশ গ্রহণের মাধ্যমে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সাবলিল রিডিং পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শ্রেনী ভিক্তিক প্রথম, দি¦তীয়, তৃতীয়দের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি রঘুথাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান উল করিমে সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ। সবির্ক সহযেগিতা করেন মোঃ রাকিবুর হাসন ভূয়া। মুলত সামাজিক উন্নয়নের জন্য সাবলিল ভাবে রিডিং পড়ার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা যদি বিভিন্ন ধরনের পড়ার বিষয় বা ম্যাটেরিয়ালস না পড়ে তাহলে তারা অনেক গুরুত্বপূর্ণ সামাজিক স্কিল হারাবে। সাবলিল ভাবে রিডিং পড়ার মাধ্যমে তারা তাদের আত্মবিশ্বাস জাগ্রত করতে পারে। এভাবে পড়ুয়ারা এসব বিষয়ে সহজেই সাফল্য অর্জন করতে পারে। ছোট সময় থেকেই পড়ার অভ্যাস মানুষকে অনেক বেশি পজিটিভ বিষয় দান করে, তাই ছোট সময় থেকেই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে আর এ বিষয়টি খেয়াল রাখবেন অভিভাবক ও শিক্ষকগণকে।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আককাছ আলী বলেন। বাংলা আমাদের মাতৃভাষা। বহু শহীদের রক্তের বিনিময়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা অর্জন করি। প্রতি বছর ফেব্রুয়ারির ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়। রক্তের বিনিময়ে অর্জিত ভাষা ব্যবহারে আমাদেরকে অব্যশই আন্তরিক হতে হবে। প্রতিটি ভাষার ৪টি দক্ষতা রয়েছে। প্রতিটি শ্রেণিতে বাংলা বিষয় পড়ানোর মূল উদ্দেশ্য শিশুর ৪টি দক্ষতা অর্জন করতে পারে। শিশু যাতে শুদ্ধ উচ্চারণ শুনে বলতে, পড়তে ও লিখতে পারে সে আলোকে আমাদের এই সবলিল রিডিং পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাঠ্যপুস্তকগুলোতে শ্রেণী উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। আগামীতে সিরাজগঞ্জ জেলা ব্যাপী সবলিল রিডিং পড়ার প্রতিযোগিতা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET