, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনু‌ষ্ঠিত




সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনু‌ষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ১৭:২৩ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল।

সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম মামুন খান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET