সিরাজগঞ্জে চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২ কেজি করে রুপা আমন হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়ে।
আজ ২৬ জুন সোমবার সকাল ১২ টার দিকে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার, সহ সকল উপ-সহকারী কর্মকর্তা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।









