, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে স্বাধীনতা অউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত




সিরাজগঞ্জে স্বাধীনতা অউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২১, ২১:০৫ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে স্বাধীনতা অউটসোর্সিং কর্মচারী ক্যালণ পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো ব্যাজ ধারণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।

আজ ১৫ আগস্ট রোববার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সিরাজগঞ্জে স্বাধীনতা অউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এই পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসূফ জুয়েল সিরাজগঞ্জে স্বাধীনতা অউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি হামিদুল ইসলাম, ইমতিয়াজ মিল্লাত, সহ সভাপতি, হাসান হাবিব, শিখা খাতুন, সাধারণ সম্পাদক শেখ মোঃ মেরাজ রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক সম্ভু কুমার ভক্ত সহ সকল কর্মচারী
উপস্থিত ছিলেন। এর আগে সবাই বুকে কালো ব্যাজ ধারণ করেন।

একই দিন দুপুরে দিবসটি পালন উপলক্ষে দুস্থ ও দরিদ্র অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ বাজার ষ্টেশন এলাকায় অবস্থানরত ভিক্ষুকদের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়ে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জে স্বাধীনতা অউটসোসিং কর্মচারী ক্যালণ পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে সেদিন যারা ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়ে ছিলেন তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। যতদিন বাংলাদেশ থাকবে, দেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনে সকল কাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আসুন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে সকলে মিলে গড়ে তুলি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। সেই সাথে বাংলাদেশের সকল অউটসোসিং কর্মচারীর চাকুরীটি জাতীয় করনের জন্য প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET