সিরাজগঞ্জে ১২ জনকে করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও চীন ফেরত আরও তিনজনের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে।
সোমবার (১৬মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার বেলকুচি উপজেলায় চারজন, রায়গঞ্জ উপজেলায় একজন ও উল্লাপাড়ায় তিন জনসহ মোট ১২ জনকে করোনার লক্ষণ ছাড়াই দুইসপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
বিদেশ ফেরৎ এই প্রবাসিদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন বলেও জানান এই কর্মকর্তা।









