মারুফ সরকার, সিরাজগঞ্জ:
বুধবার সিরাজগঞ্জের ভাসানি মিলনায়তন চত্বরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিচার কারাগারের স্থানান্তরের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে জেলা বিএনপির উদ্দ্যোগে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার প্রতীকী অনশন চলাকালে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী। প্রতীকী অনশন পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট,যুগ্ন সাধরণ সম্পাদক খ.ম. রকিবুল হাসান রতন,যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণদাস,যুগ্ন সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন সহ প্রমুখ। অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মীর রুহুল আমীন বাবু,জেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু,জেলা মহিলা দলের নেত্রী সাবেক পৌর কাউন্সিলর এলেমা বেগম,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ,শহর যুবদলের সাবেক সভাপতি রেজাউল জোয়ারদার ও জেলা ছাত্রদলের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী সদও উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন হাসি,সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন তারা,তাজ মোহাম্মদ,জেলা জাসাসের আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা আলমগীর আলম,আলমগীর হোসেন জুয়েল,লিয়াকত আলী, দিলীপ কুমার, জেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম খান আলো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু,জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক নজরুল ইসলামম জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ আরো অনেকে।









