সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার (২৫ শে ডিসেম্বর) রাত ৯ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌর-শহরের ১৫ নং ওয়ার্ড মিরপুর স্কুল মাঠে মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন তাপসের সভাপতিত্বে ও গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক- স. ম. আলাউদ্দিন আলার সঞ্চলনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন আগামি ২৭ শে ডিসেম্বর রোজা শুক্রবার সিরাজগঞ্জ জলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিকদের অধিকার আদায়ও উন্নায়নের ধারা আরো প্রবাহমান করার করার লক্ষে ১৫ নং ওয়ার্ড মিরপুর গ্রামের ৮ জন পর্দপ্রার্থীকে বিপুল ভেটে জয়ী করার আহব্বান করেন মিরপুর ১৫ নং ওয়ার্ড থেকে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে পদপ্রার্থী আব্দুল আওয়াল সভাপতি (সাইকেল মার্কা), মোঃ নজরুল ইসলাম সহ-সভাপতি (কুড়াল মার্কা), মোঃ মনিরুজ্জামান লিটন সাধারণ সম্পাদ (গরুর গাড়ী মার্কা), মোঃ সবুজ সহ- সাধারণ সম্পাদ (ঠেলা গাড়ী মার্কা), মোঃ জয়নাল সহ- সাধারণ সম্পাদ (কাটারী মার্কা), মোঃ শফি ক্রীয়া সম্পাদক (রেডিও মার্কা), মোঃ রহিজ উদ্দিন কেশিয়ার (হাতি মার্কা) মোঃ হানিফ প্রচার সম্পাদক (মাথাইল মার্কা)। অনুষ্ঠানে ৫ শতাধিক মিরপুর গ্রামের শ্রমিক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।









