, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার‌কে বরণ ও সম্মাননা স্মারক প্রদান




সিরাজগঞ্জ নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার‌কে বরণ ও সম্মাননা স্মারক প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২৩, ১৭:৩৮ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার (১২০৪৮) পক্ষ থেকে নবাগত জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে‌ছে। ১৪ আগস্ট সোমবার বিকাল ৪ টার দি‌কে জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসের হল রু‌মে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশীষ কুমার ঘোষের সভাপতি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থে‌কে নবাগত জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, রাত পোহালেই ১৫ আগস্ট পালিত হবে। আমি সর্বপ্রথম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ব-পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সেই সা‌থে আপনারা শিক্ষার্থী‌দের কল্যাণে কা‌জের পাশা পা‌শি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার গুণগতমান ও মনোনয়নে নিরলস ভাবে কাজ ক‌রে যাবেন। এসময় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ সাইফুল ইসলাম, বিশ্বজিৎ কুমার সাহা ।

অনুষ্ঠা‌নে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কে, এম, ছা‌নোয়ার হো‌সেন বলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ বাংলাদেশের সাড়ে চার লাখ প্রাথমিক সহকারি শিক্ষকের প্রাণের সংগঠন, দাবী আদায়ের সংগঠন, আস্থার সংগঠন ও ভরসার সংগঠন। এই সংগঠনটি ২০১৩ সালের ১৬ ই ডি‌সেম্বর জম্মলাভ করার পর আজ অবধি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সুখে দুঃখে পাশেই আছে। তিনি আরও বলেন সংগঠনটি জাতীয় ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা সকলেই এই সংগঠনটির পাশে থাকবেন।

এসময় অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ সদর উপ‌জেলার সভাপ‌তি মোঃ আ‌মিনুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ রায়গঞ্জ‌র প্রতি‌নি‌ধি আলমঙ্গীর সরকার, কা‌জিপুর প্রতি‌নি‌ধি শ‌হিদুল ইসলাম, বেলকু‌চি প্রতি‌নি‌ধি মোঃ ক‌বির মোল্লা, সদর প্রতি‌নি‌ধি আ‌রিফ হো‌সেন, কা‌জিপুর প্রতি‌নি‌ধি মোস্তফা কামাল, শিক্ষক প্রতি‌নি‌ধি , রোমানা আ‌বেদীন, মাসুদ রা‌ব্বি, মোঃ সো‌হেল রানা সহ সহকা‌রি শিক্ষক সমা‌জের সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নকুল কুমার সাহা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET