, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ‌ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাফল্য অ‌ভি‌হিত করন সভা অনুষ্ঠিত




সিরাজগঞ্জ‌ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাফল্য অ‌ভি‌হিত করন সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২২, ১৩:১৩ | 1091 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ‌ের ঐতিহ্যবাহী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাফল্য অ‌ভি‌হিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকা‌লে পৃথকভাবে ধানবান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুমুখী উচ্চ বিদ্যালয় গৌরবময় স্মৃতিচারণ ক‌রে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি ও বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার ব‌লেন, সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে ঐতিহ্যবাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং পরিবেশ ও অত্যন্ত সুন্দর এ ছাড়াও গত বছরে এসএসসি পরীক্ষায় ১২ জন এ প্লাস প্রাপ্ত হয়েছে। তাই আপনার সন্তানকে সুশিক্ষিত করে তুলতে এই স্কুলের ভর্তি করারও আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ধানবা‌ন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহানা সুলতানা খান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম, সদস্য মনিরুল হক, সুজন সরকার, ম‌নির হো‌সেন মুন্না সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET