সিরাজগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটির আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ সরকারি কলেজ শেখ কামাল অডিটোরিয়ামে মহেশকাংলা সরকারি প্রথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহার সঞ্চালনায় ও হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খাতুনের সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার পৌরসভা সহ ১০ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। উপস্থিত শিক্ষকদের কন্ঠ ভোটে ছাতিয়ানলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় কুমার পালকে সভাপতি, কয়েলগাতীঁ শিবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান ভূইয়া সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উল করিমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের অধিকার আদায় নিয়ে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপদেষ্টা মোঃ আব্দুস ছালাম তালুকদার ও সিনিয়র সহ সভাপ্রতি মোঃ আমজাদ হোসেন প্রমুখ।









