, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা




সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ২২:৪৯ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে ২৯ ডিসেম্বর রোববার গার্ডেন টাওয়ারের বিভাগীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সন্ধায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।সিলেট

বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও আইন উপদেষ্টা এডভোকেট শ্রী জয়দীপ আচার্য্য এর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মু্িক্তযোদ্ধা আব্দুল খালিক, যুক্তরাষ্ট প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, এডভোকেট মো.মোমিনুল ইসলাম, যুক্তরাজ্য ও সিলেট আমার সিলেট’র যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহিলা মুক্তিযোদ্ধা রুমা রায় চৌধুরী চক্রবর্তী, মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মিয়ার পক্ষে তাঁর ছেলে কতোয়ালী মডেল থানার ওসি মো.সেলিম মিয়া ও মুক্তিযোদ্ধা শ্রী নিবাস দাশকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। প্রধান অতিথি বক্তব্যে তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশিত করাই সাংবাদিকদের প্রধাান লক্ষ্য, সাংবাদিকরা যদি সমাজের কল্যাণে এগিয়ে আসেন তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। উক্ত সম্মাননা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সকল সদস্য ও নেতৃবৃন্দরা, অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন প্রেসক্লাব’ যুগ্ম সাধারন সম্পাদক হাকিম ফারুক নোমান আহমদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET