১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের তাহিরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার দোকাপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ




সুনামগঞ্জের তাহিরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার দোকাপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ২২:৩৪ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের সকল হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার দোকাপাট বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাজার বাণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনর্চাজ এস আই মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বাজারে বের হয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারে গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে সাধারণ জনগনের জীবন সুরক্ষার্থে বাজারের ব্যবসায়ীদেরকে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল ধরনে দোকানপাট বন্ধ রাখার অহ্বান জানান।
প্রশাসনের আহ্বানে সারাদিয়ে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এ প্রতিবেদককে জানিয়েছেন, উপজেলার তাহিরপুর সদও, বালিজুরি, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ৭ ইউনিয়নের হাটবাজার ও পাড়া মহল্লার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যাতিত সকল ধরনে দোকানপাট পরবর্তী নির্দেশনা নাদেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET