১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে




সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৮:৪৬ | 1171 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতিকে মেধাশুন্য করার ঘৃণ্য প্রয়াসেই সেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিলো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, সহ-সভাপতি আলী মর্তুজা, নুরুল আমিন, মোশাররফ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সেক্রেটারি পিযুষ পুরকায়স্থ টিটু, তাহিরপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET