সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের সংগঠনকে আরও গতিশীল করতে তৃণমূল সফরে অংশ হিসেবে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সুনামগঞ্জের তাহিরপুরে কর্মী সম্মেলন করেছে। বুধবার (১৫ জানুয়ারি) তাহিরপুর উপজেলা ছাত্রদল, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল ও তাহিরপুর জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের ৩টি ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে নাসের উজ্জ্বল এবং সহ-সাধারণ সম্পাদক তোজ্জামিল হক নাসরুমের যৌথ সঞ্চালনায় উপজেলা সদরে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ।
কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সৌরভ, মুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল কিবরিয়া, সহ-সভাপতি তারিকুল ইসলাম শিপুল, আবু জহুর রিদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সদর ইউনিয়ন সভাপতি আবুল কালাম, ছাত্রদল নেতা মিজান, স.ম খোকন, সোহাগ মিয়া, শাহীন মিয়া, রাসেল, নুর মিয়া, আবুল কাশেম, ওবায়দুর রহমান শাওন, রুবেল,দেবাশীষ সরকার, জিয়াউর রহমান আখঞ্জী, লোকমান, চাঁন মিয়া, সজল চন্দ্র সরকার, ওহী।
বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা, কাওছার আহমেদ, রাসেল, হাবিব, সুজন, কাসেম। জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রাহাত হাসান রাব্বি, আসাদুজ্জামান মুন্না, তারিকুল ইসলাম রনি প্রমুখ।জেলা ছাত্রদলের দায়িত্বশীল একজন নেতা বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে তৃণমূলের প্রতিটি ইউনিটকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রতিটি বিভাগের জন্য একটি করে টিম গঠন করা হয়েছে।
সিলেট বিভাগের টিম প্রধান করা হয়েছে সহ-সভাপতি ওমর ফারুক কাওছারকে। এ টিমে আরও আছেন যুগ্ম সম্পাদক আরিফ, সহ-সাধারণ সম্পাদক জামিল ও সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান।
Please follow and like us:









