২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৬ তারিখে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আটক এক




সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৬ তারিখে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আটক এক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৭:২৯ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ওমর সরকার(২২) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।

সে জেলার মধ্যনগর থানার ডুলপুশি গ্রামের তাপস সরকারের ছেলে। থানা পুলিশ সূত্রে জানাযায়, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ও এ এস আই মোঃ আবু মুছাসহ সংগীয় ফোর্স গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় বিশেষ অভিযান চালিয়ে ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রাম সংলগ্ন আঃ রকিবের কয়লার ডিপোর পূর্ব পাশে রাস্তার উপর থেকে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী ওমর সরকারকে গ্রেফতার করে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর সরকারের বিরুদ্ধে আজ ৭ ডিসেম্বর শনিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET