মুক্তিযুদ্ধের গেজেটে তালিকাভুক্ত থাকলেও সুনামগঞ্জের জগন্নাথপুরে ছয় মুক্তিযোদ্ধার পরিবার সম্মানী ভাতা পাচ্ছেন না। স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও সম্মানী ভাতা মিলেনি তাদের।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১৪ জানুয়ারি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সুনামগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের নিকট লিখিতভাবে ভাতাবঞ্চিত ছয় মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করার জন্য নির্দেশ দেন।
ভাতাবঞ্চিত ছয় মুক্তিযুদ্ধা হচ্ছেন উপজেলার শ্যামারগাঁও গ্রামের মৃত আলাউদ্দিন (মুক্তিবার্তা ০৫০২০৩০০৫০, গেজেট-২৬০০,০৪-০৬-০৫), জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর এলাকার মৃত বকুল ভট্টাচার্য্য (মুক্তিবার্তা০৫০৩০০৪৩, গেজেট-২৫৬৩,২২-০৬-০৬), উপজেলার মিঠাভরাং গ্রামের মৃত শাহজাহান চৌধুরী (গেজেট-২৬৪৩, ০৪-০৬-০৫), জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার মৃত মির্জা আব্দুল মতিন (গেজেট-৩৩৭৯, ২৪-১১-০৫) একই এলাকার মৃত আলমাছ হোসেন (গেজেট-১৫৯৬, ০১-০৬-১৪) এবং উপজেলার গড়গড়িকান্দি গ্রামের মৃত ছিদ্দেক আলী (গেজেট-৩৩৮৯, ২৪-১১-০৫)।

ভাতাবঞ্চিত মুক্তিযোদ্ধা মৃত আলমাছ মিয়ার বড় ছেলে আলমগীর হোসেন বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। শক্রুর কবল থেকে দেশ রক্ষায় মৃত্যুর ঝুঁকি নিয়ে রণাঙ্গণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা হয়নি। জেলা প্রশাসক মহোদয় ১৩ মাস পূর্বে ভাতা প্রদানে লিখিতভাবে নির্দেশনা দিলেও কোন সুফল মিলেনি। বারবার স্থানীয় উপজেলা সমাজসেবা অফিসে ভাতার জন্য ধর্ণা দিয়ে কোন সমাধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম জানান, আমাদের কার্যালয় থেকে জগন্নাথপুরের ১২০জন মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন সম্মানী ভাতা নিচ্ছেন। নতুন তালিকায় অর্ন্তভুক্ত ছয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার তালিকা আমরা পাইনি। এছাড়া ওই ছয় মুক্তিযোদ্ধার বিষয়ে আমাদের কিছু জানাও নেই।
Please follow and like us: