, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে ডিলারের মাধ্যমে ৮৮ ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রয় শুরু




সুনামগঞ্জে ডিলারের মাধ্যমে ৮৮ ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রয় শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৪:৪৮ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ৮৮ ইউনিয়নে ১০ টাকা কেজি’র চাল বিক্রয় শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সুনামগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্টেশনে ডিলার কেবি রশিদের বিক্রয় কেন্দ্রে চাল বিক্রয়ের মাধ্যমে জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৮৮ ইউনিয়নে ১৮০ জন ডিলারের মাধ্যমে ৯১ হাজার ৯ শত ৫০ জন কার্ডধারী এই চাল ক্রয়ের সুযোগ পাবেন। একটি হতদরিদ্র পরিবার প্রতিমাসে ১০ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল নিতে পারবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনার সক্রমণরোধে মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে ও খাদ্য নিরাপত্তার জন্য এই ওএমএস চালু করা হয়েছে। এতে কোন অনিময় সহ্য করা হবে না। ডিলার যথাযথভাবে বিক্রয় না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেলা ১১ টায় শহরের ষোলঘর কলোনী মাঠে জেলার ১২০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে সরকারের দেওয়া ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET