, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জে তাহিরপুরে কোটি টাকার খাস জমি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ২২:২০ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ট্যাকেরঘাট সরকারী ১নং খাস খতিয়ানের ভূমির পতিত জমিতে অবৈধ দখলদারদের নতুন নির্মাণকৃত ২টি ঘর এবং মাদার কেয়ার নামে একটি কিন্ডারগার্টেন স্কুল উচ্ছেদ করে মুক্তির মঞ্চ ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাস, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই আবু মোছা।

স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধার হওয়া সরকারী সম্পত্তির মূল্য হবে প্রায় কোটি টাকা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্যাকেরঘাট সরকারী খাস জমিতে এখানকার কিছু লোক ঘরবাড়ী, পতিত জমি, পরিত্যক্ত ভবন অবৈধ ভাবে দখল করে রেখেছে। মঙ্গলবার কিছু অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ দখলকারীরা স্বেচ্ছায় না গেলে ধারাবাহিক ভাবে সরকারী খাস জমিতে বসবাসকারী সকলকে উচ্ছেদ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET