২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে নদ, নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযান




সুনামগঞ্জে নদ, নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৬:০৮ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশে ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদ, নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ও সহকারী কমিশনার (ভুমি) মুনতাসির হাসানের নেতৃত্বে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের সহযোগীতায় যাদুকাটা নদীর গাঘটিয়া ও পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় দুইটি শেইভ মিশিন পুড়ানো, একটি টিনশেড ঘর ও পাঁচটি পাথর ভাঙার ক্রাশার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, সারা দেশে আজ একই সময়ে নদ, নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাহিরপুরেও অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সকল নদী তীরে অবৈধভাবে গড়ে সকল স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET