১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ২২:৩৭ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আবদুল হকের ছেলে বাহরাইন প্রবাসী মুর্শেদ আলম (৪০) ও একই গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে টারজান মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, ৮ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজারে যাওয়ার আগে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে চালিয়ে যাওয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে গেছে।

এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী মুর্শেদ আলম ও টারজান মিয়ার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। যদিও স্থানীয় তাদের লাশগুলো উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশগুলো উদ্ধার করেন। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন উদ্ধার করা লাশগুলো আপাতত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারীতে রাখা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET