, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র  বিতরণ 




সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র  বিতরণ 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৪:২৩ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে অর্ধ শতাধিক শীতার্তের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সহধর্মিণী নাহিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সহধর্মিণী সারা ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, মমতাজ হুদা রুজি, সালমা চৌধুরী, সামিনা চৌধুরী মনি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, ফারহানা পারভীন, সালমা আক্তার, লাবণ্য আক্তার।
অপরদিকে, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা শনিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET