২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জ জেলায় ২৪৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ১৪:১৯ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ২৩ ডিসেম্বর থেকে একযোগে দেশের সকল জেলায় নদ-নদী, খাল, ছড়া, বিল, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা ও অবৈধ দখলকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সারাদেশে প্রাথমিকভাবে ৪৪,০০০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ২৪৯টি অবৈধ স্থাপনা রয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সারাদেশে নদ-নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে পানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার সারাদেশের সকল জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করেন। ভিডিও কনফারেন্সে আগামী ২৩ ডিসেম্বর একযোগে দেশের সকল জেলায় নদ-নদী, খাল, ছড়া, বিল, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা ও অবৈধ দখলকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
পানি স¤পদ মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক ২০১৮-১৯ অর্থ বছরে ১ম পর্যায়ে ৫০০০টি নদী, খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সারাদেশে ৪৪৮টি খনন কাজ চলমান রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১২টি নদী ও খাল খনন কার্যক্রম চলছে।
২০১৯-২০ অর্থ বছরে ২য় পর্যায়ে ২১০০ নদী খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ জেলায় ৬২টি নদী-খাল খনন করা হবে। সারাদেশে নদ-নদী, খাল, বিল, ছড়া, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী ৪৪০০০টি অবৈধ স্থাপনা তালিকা করা হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ জেলার ২৪৯ অবৈধ স্থাপনার তালিকা ইতোমধ্যে বিভিন্ন উপজেলা হতে পাওয়া গেছে। নদ-নদী, খাল, বিল, ছড়া, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, তথ্য প্রদান এবং উচ্ছেদ কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET