গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের পরিচিতি সভা ও কার্ড বিতারণ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সংগঠনের আয়োজনে উপজেলার বামনডাঙ্গা মানবাধিকার কমিশনের শাখা অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিশনের গাইবান্ধা সদর উপজেলা সভাপতি ও মানবাধিকার ম্যাগাজিনের বিশেষ প্রতিনিধি শিক্ষানাবিশ আইনজীবি সালাউদ্দিন কাশেম, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান, এনআরবিসি ব্যাংক বামনডাঙ্গা শাখার ম্যানেজার লাবিব খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও বামনডাঙ্গা মেধাবিকাশ শিক্ষালয়ের পরিচালক গোলাম সারোয়ার প্রমুখ। এসময় সুন্দরগঞ্জ উপজেলার শাখার কমিশনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মমিনুর ইসলাম।
সভায় বক্তরা বলেন, সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। মানবাধিকার কমিশনের সকল সদস্যরা মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে তারা বিশ্বাস করেন।









