, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দঘন সময় কাটালো প্রশাসন




সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দঘন সময় কাটালো প্রশাসন

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ১৪:০৩ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ওরা সুবিধাবঞ্চিত শিশু। বাবা-মায়ের পেশার কারনে কোন কোন শিশু বঞ্চিত শিক্ষা থেকেও। কেউ কেউ আবার অভিভাবকদের উদাসীনতার কারনেও ছোটবেলা থেকেই বাবা-মায়ের দৈনন্দিন কাজকর্মে সহযোগী হিসাবে সকল প্রকার সুবিধা বঞ্চিত। এ ধরনের শিশুদের নিয়ে রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী (ও বর্তমানে চাঁদপুর সরকারী কলেজের শিক্ষার্থী) ইমাম হোসেন স্বপনের স্বপ্ন “তারা শিক্ষিত হবে-নিজেদের পায়ে দাঁড়াবে”। এ স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় প্রতিষ্ঠা করেন, প্রচেষ্টা পাঠশালা। এক এক করে বর্তমানে উক্ত পাঠশালায় শিক্ষার্থীর সংখ্যা অর্ধশত। শিক্ষকও ১৫জন। ২০১৯ইং সনের ১ সেপ্টেম্বর প্রচেষ্টা পাঠশালা প্রতিষ্ঠার পর থেকে নিজের পকেট খরছ বা বন্ধুদের সহযোগীতায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে উপজেলাব্যপি সুনাম কুড়িয়েছেন ইমাম হোসেন স্বপন।
তার এ কার্যক্রম বিভিন্ন মাধ্যমে শুনে সোমবার বিকালে প্রচেষ্টা পাঠশালার শিশুদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও রামগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি।
এসময় বিভিন্ন ইভেন্টে প্রচেষ্টা পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণে আগত অতিথি মুগ্ধ হয়ে যান। অতিথিবৃন্দ অকপটে জানান, এরা সুবিধা বঞ্চিত নয়। এদের প্রতিভা দেখে আমরা অবাক। এদের যে কোন সহযোগীতায় এগিয়ে আসতে পারলে নিজেদের কাছে ভালো লাগবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET