ফেনীর সোনাগাজীর পশ্চিম চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে স্থানীয় জনগনের অর্থায়নে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এছাড়া প্রধান শিক্ষকা গুলশান আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, ওলামাবাজার উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিজান, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রফিক, বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক, আওয়ামীলীগ নেতা সুলতান আহমেদ, যুবলীগ নেতা মাঈন উদ্দিন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেন।









