, , ,

শিরোনামঃ-




সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ২৩:০৬ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌদি আরবের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮শে জুন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯শে জুন ঈদ উদযাপন করা হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে। আরবি চন্দ্র বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। ঈদুল আজহা জিলহজের দশম তারিখ পালন করা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সোমবার বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET