, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • স্কুলছাত্রীসহ আটক শিক্ষকের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবীতে কলেজছাত্রী!




স্কুলছাত্রীসহ আটক শিক্ষকের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবীতে কলেজছাত্রী!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০১৯, ১৪:৩০ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের উজিরপুর উপজেলার ৭ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালাতে গিয়ে তপন মল্লিক (৩১) নামের এক শিক্ষক পুলিশের হাতে আটক হয়েছেন। এ ঘটনা চাউর হওয়ার পরপরই আটক শিক্ষক তপনের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন শুরু করেছেন একই উপজেলার অনার্স পড়–য়া এক ছাত্রী। শনিবার বিকেলে বিষয়টি গোটা উপজেলায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক হওয়া তপন উপজেলার শোলক কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের বাসিন্দা। সে সাতলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রজেন্দ্রে নাথ মল্লিকের ছেলে। এদিকে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার টুঙ্গিপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। রবিবার (২৪ নভেম্বর) সকালে মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিক্ষক তপন মল্লিক গত বৃহস্পতিবার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে জোর করে তুলে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকা অতিক্রমের সময় স্থানীয়রা সন্দেহবশত তাদেরকে আটকে থানা পুলিশের কাছে সোপর্দ করে। অপরদিকে এ ঘটনার পরপরই একইদিন (বৃহস্পতিবার) উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের বিধান সমদ্দারের অনার্স পড়–য়া কন্যা যুথিকা সমদ্দার স্ত্রীর মর্যাদার দাবিতে শিক্ষক তপন মল্লিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছে। ভূক্তভোগী যুথিকা জানান, চলতি বছরের ২ মার্চ বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়েছে। তবে কিছুদিন ধরে তপন মল্লিক যোগাযোগ না রাখায় তিনি (যুথিকা) তপনের বাড়িতে আসতে বাধ্য হয়েছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম জানান, স্থানীয়রা আপত্তিকর অবস্থায় তপন মল্লিক এবং ওই ছাত্রীকে অবরুদ্ধ করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে তপন মল্লিকের বাবা ব্রজেন্দ্র নাথ মল্লিক বলেন, আমার ছেলে ৭ম শ্রেণীর ওই ছাত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিল। কেউ হয়তো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ কারণেই তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই তপন মল্লিক ২০১৭ সালে উপজেলার ভরতসেন এলাকার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। এরপর হারতা এলাকার শুকলাল হালদারের কন্যাকে হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে করে কিছুদিন যেতে না যেতেই তাকে তাড়িয়ে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET