, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না-জাকিরুল ইসলাম লিমন




স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না-জাকিরুল ইসলাম লিমন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২৩, ০০:১৭ | 902 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার, আলবদর, জামায়াত এবং তাদের দোসর বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম লিমন। আজ ২৬ আগস্ট শনিবার বিকাল ৩ টার দি‌কে রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রধান বক্তার বক্তব্যে তি‌নি এই কথা ব‌লেন।

তি‌নি আ‌রো ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অনেকের কাছে ভাল লাগে না। তারা দেশকে ব্যর্থ দেখতে চায়। ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে সমুচিত শিক্ষা দেয়া হবে।

উক্ত অনুষ্ঠান‌টি, রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপ‌তি মোঃ জাহিদুল ইসলাম মাইকেলের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আস‌নের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক আলহাজ্ব মোঃ রাশেদ ইউসুফ জুয়েল। সন্মা‌নিত অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ অওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব আব্দুল হান্নান খান, এসময় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ আওয়ামীলীগ, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপ‌তি মোঃ আব্দুল হাদী আলমাজি জিন্নাহ্ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ উপ‌জেলা প‌রিষদের চেয়াম‌্যান, এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার (ইমন), বি‌শেষ বক্তা হিসা‌বে বক্তব‌্য রা‌খেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধ‌ারণ সম্পাদক মোঃ সুমন রহমান, সহ রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET