১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হজ ক্যাম্পে ইতালি ফেরতদের বিক্ষোভ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৮:৫২ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা ইতালি ফেরত যাত্রীরা বিক্ষোভ করছে। আজ সকালে তারা হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানাচ্ছে।

ইতালি ফেরতদের দাবি, তাদেরকে অযথা এখানে আটকিয়ে রাখা হয়েছে। হজ ক্যাম্পে থাকার কোনো ধরনের সুব্যবস্থা নেই। তারা আরও বলছেন, ইতালিতে দু’বার এবং দুবাই-এ একবার তাদের টেস্ট করানো হয়েছে। এখানে বিমান  থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের পাসপোর্ট নিয়ে যায় সংশ্লিষ্টরা।

এদিকে সকাল ৯টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হজ ক্যাম্পের বাইরে অবস্থান করছিলেন।

তাদের জন্য এখনো রুম বরাদ্দ দেয়া হয়নি। ফলে তারা বিশ্রাম নিতে পারছেন না বলেও অভিযোগ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET