ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন তোররা ইসলামপুর গ্রামে অগ্নিকার্ন্ডে সর্বহারা পরিবারগুলোর মাঝে গতকাল বুধবার সন্ধ্যায় নগদ অর্থ, কম্বল, চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঠাকুরগাঁও-২ আসনের অহংকার জনগনের সেবক গরীব দুঃখীর নয়নমনি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির নির্দেশনায় তার বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মোঃ মাজহারুল ইসলাম সুজন ৷
মাজহারুল ইসলাম সুজন বলেন, হরিপুর উপজেলার মানুষের যে কোন সমস্যা হলেই আমার বাবা ঢাকা বা বালিয়াডাঙ্গীতে যেখানেই থাক না কেন সেখান থেকে প্রতি ঘন্টায় খবর নেন এবং সহযোগীতা করার মতো প্রয়োজনীয় জিনিস ও নগদ আর্থিক সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে বলেন। ঠাকুরগাঁও-২ আসনের জনগনের পাশে আমার বাবা ও আমি সবসময় ছিলাম আছি থাকবো। কিছু লোক আছে যারা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিপক্ষে কাজ করতে চাই, উন্নয়নের যাত্রা পথে বাধা হয়ে দাড়াতে চাই, দেশ বিরোধী ষড়যন্ত্র কারীরা হয়তো ভুলে গেছে যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা অদম্য সাহসী নেত্রী, কোন ভাবেই তার উন্নয়নকে এবং তাকে দমানো পারবে না। ষড়যন্ত্র কারীরা কখনো সফল হবে না। ঠাকুরগাঁও-২ আসনের জনগণ ও দেশ বাসী তা কখনো সফল হতে দিবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধাঃ সম্পাদক এস এম আলমগীর, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মোঃ জামাল উদ্দীন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম(রিপন), যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প আরে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









