, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হরিপুরে আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিং করলেন ইউএনও




হরিপুরে আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিং করলেন ইউএনও

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২২, ১৫:৩৯ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিবার ঈদে উপহার হিসেবে দেই লুঙ্গি আর শাড়ি,এই বার ঈদে উপহার হিসেবে দিব বাড়ি,মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রয়ণ প্রকল্প ২ এর তৃতীয় ধাপে দুই শতাংশ খাস জমিতে দুই লক্ষ উনষাট হাজার টাকার মূল্য নির্মিত ১৬৪টি বাড়ি আগামী ২৬শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভুমিহীন বাড়ির মালিকের নিকট বাড়ি উপহার দিবেন। এই উপলক্ষে হরিপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল করিম গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে হরিপুর উপজেলার সাংবাদিক দের নিয়ে এক প্রেস ব্রিফিং করেছেন। এই সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউর হাসান মুকুল, সহ কারি কমিশনার( ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা প্রকৌশলী, হরিপুর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, ও মোতাহারা পারভীন সুমি সহ হরিপুর উপজেলা সকল সাংবাদিক বৃন্দ। প্রেস ব্রিফিং নির্বাহী অফিসার বলেন এই উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৯৩৬টি বাড়ি গৃহ হীন ও ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে, তৃতীয় ধাপে এই উপজেলায় আরো ৩৮০টি বাড়ি নির্মাণের কাজ চলছে, এর মধ্যে আগামী ২৬ শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১৬৪ টি বাড়ি গৃহ হীন ও ভূমিহীনদের মধ্যে বাড়ি চাবি ও সনদ তুলে দিবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET