ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলা প্রেসকাব গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রেসকাব এর কার্যালয়ে কবিরুল ইসালাম কবিরকে (দৈঃ যায় যায়দিন) সভাপতি ও মিজানুর রহমান মিজানকে দৈঃ ভোরের ডাক) সাধারণ সম্পাদক করে হরিপুর উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির ঘোষনা করা হয়েছে৷
১৩ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা হরিপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোজাফফর আহম্মেদ মানিক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম প্রধান, হরিপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us:









