১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হাফছড়ি ইউনিয়ন পরিষদে বিডি ক্লিন গুইমারার পরিচ্ছন্নতা অভিযান




হাফছড়ি ইউনিয়ন পরিষদে বিডি ক্লিন গুইমারার পরিচ্ছন্নতা অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৫:৫১ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে বিডি ক্লিন গুইমারা ১১তম ইভেন্ট এর সমাপ্তি করেছে। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে সেচ্ছাসেবি সংগঠন “বিডি ক্লিন” এর ইভেন্ট করা হয়েছে।
শুক্রবার সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া নামক এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বিডি ক্লিন গুইমারা উপজেলার সমন্বয়কারী তানভীর সিহাব এর নেতৃত্বে বিডি ক্লিন উপজেলার সেচ্ছাসেবি দিদারুল ইসলাম, বিজয় পাল, হৃদয় পাল, নুরন্নবী রাজু, ফোরকানুল হক সাকিব, নাজিয়া ভূইয়া পপি, হাবিব আদনান, মিতু, শেখ ইরিনা, বাবুসহ কয়েকজন সেচ্ছাসেবক এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
এ সময় সেচ্ছাসেবিদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে জালিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ইউনুছ হাওলাদার এবং হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল কাদের অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এসময় সেচ্ছাসেবিরা হাফছড়ি ইউনিয়ন পরিষদের আশ-পাশ সহ ময়লাযুক্ত কয়েকটি স্থান পরিষ্কার করেন।
পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই মনোভাব গড়ে তুলতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়তে এলাকাবাসিকে সাথে নিয়ে যৌথ ভাবে শপথ করে সেচ্ছাসেবকরা। এসময় এলাকাবাসির মধ্য থেকে কয়েকজন এলাকাবাসি সেচ্ছাসেবকদেরর সার্বিক সহযোগিতা করেন।
অভিযান শেষে সেচ্ছাসেবিরা এলাকাবাসির মাঝে সচেতনতা মুলক প্রচারনা চালায় এবং ডাস্টবিনে ময়লা ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহ এলাকার পরিস্কার রাখতে উদ্ভুদ্ধ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET