কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে দুপুরে উদয় মা ও শিশু পূর্নবাসন কেন্দ্রে হিমু পরিবহণ কুষ্টিয়ার এর উদ্যোগে “ফিরে দেখা-২০১৯” ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক ড. আমানুর আমান, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান রাসেল পারভেজ, সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান রাজিব। এসময় ২০১৯ সালের কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ক্রেস্ট প্রদান করা হয়। সেরা পাঠক- সুমাইয়া আক্তার মিতু, সর্বোচ্চ উপস্থিতি সৌরভ কুমার দাস, সেরা হেল্পার ইসরাত জাহান সেতু, আবরার, সৌকত, ইসমাইল, সেরা টিম লিডার শায়েদ আহমেদ শুভ। ক্রেস্ট প্রদান শেষে বৃদ্ধা মায়েদের সাথে দুপুরের খাবার আহরণ করে হিমু পরিবহণ কুষ্টিয়া টিম।
Please follow and like us:









