আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর সাথে মত বিনিময় করেন হিলির প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মত বিনিময় সভায় পুলিশ ও সাংবাদিক দের মধ্যে বন্ধুত্তপূর্ণ সম্পর্ক স্থাপন করে মাদক, চাদাবাজ ও সত্রাস মুক্ত হিলি গড়ার লক্ষে কাজ করার জন্য নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। শুক্রবার রাতে থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাংবাদিক মুরাদ ইমাম কবির, মাসুদুল হক রুবেল, সিরাজুল ইসলাম, সাজাদ হোসেন, হালিম আল রাজি, শফিকুল ইসলাম, মোস্তফা হোসেন, সালাউদ্দিন বকুল, আব্দুল আজিজ,তাছির উদ্দিন, সোহেল রানা, মুসা মিয়া, সামসুল হক, মিজানুর রহমানসহ অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









