, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হিলিতে পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করনের দাবীতে কর্মকর্তা কর্মচারীদের পুর্নদিবস কর্মবিরতি চলছে




হিলিতে পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করনের দাবীতে কর্মকর্তা কর্মচারীদের পুর্নদিবস কর্মবিরতি চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২০, ২২:৫৯ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের হিলিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করনের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা।

কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে রবিবার সকাল থেকে কার্যক্রম বন্ধ রেখে তাদের এই কর্মসুচী পালন শুরু করেন। ৩টি ধাফে ১৫দিন ধরে এই কর্মসুচী পালন করবেন তারা। এদিকে তাদের কর্মবিরতীর কারনে সেবা নিতে আসা সাধারন মানুষ বিপাকে পড়েছেন সেবা না পেয়ে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।

হাকিমপুর উপজেলা ভুমি অফিসের সার্টিফিকেট সহকারি ইমরুল হক জানান, আমরা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেনীর যে পদে যোগদান করেছি এখন পর্যন্ত আমরা সেই পদেই রয়েছি। কিন্তু সচিবালয়ে দেখা যায় তারা যে পদে যোগদান করেন তাদের পদবী উন্নীতকরন করা হয়। তারা প্রশাসনিক কর্মকর্তাসহ ননগেজেটেড উপসচিব পর্যন্ত তারা হয়। কিন্তু আমরা যে পদে যোগদান করেছি এখন পর্যন্ত আমরা সেই পদেই রয়েছি। তাই আমাদের এই ব্লক পোষ্টগুলো যাতে খুলে দেয়, তারা যেন আমাদের পদবী ও গ্রেড উন্নীতকরন করে এই দাবীতে আমাদের পুর্নদিবস কর্মবিরতী চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET