আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:- দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় হিলি চেকপোষ্ট দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পদ্মা সেতু প্রকল্প সহ দেশের মেগা প্রকল্পের জন্য ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছিল। হঠাৎ করেই ২৩ সেপ্টেম্বর ভারতীয় দুটি ব্যবসায়ি গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই বন্দর দিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার ভারতের ব্যবসায়িদের জানানো হয়। কিন্তু তারপরেও তারা পাথর রপ্তানি বন্ধ রাখেন। একারণে আমরা গত সোমবার থেকে সব ধরণের পণ্য আমদানি বন্ধ করে দেই।
বিষয়টির সুরাহা হওয়ায় আজ থেকে আমদানি-রপ্তানি শুরু করা হয়েছে।









