সংবাদদাতা:
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হেড মাস্টার ফারুক ভূঁঞা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শনিবার সকালে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক হাসান ইমাম রাসেল, ফেনী সদর উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, হেড মাস্টার ফারুক ভূঁঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঁঞা, থানার হাট প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহানারা বেগম, বামনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উত্তরপূর্ব রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, উত্তর চর ফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল্লা হিল আমিন, পূর্ব মুছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহাম্মদ, মুছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দক্ষিণ রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, বসুরহাট পৌরসভার কর্মকর্তা গোলাম সারওয়ার বুলবুল, দাগনভূঁঞা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, সহকারী শিক্ষক শেখ ফরিদ, মোহাম্মাদ আব্দুল্লাহ, সাইফুল আজিম, সমাজ সেবক লোকমান হোসেন, রেদোয়ান ইসলাম সজিব প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ প্রায় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও প্রতিবন্ধিদের মাঝে পোষাক বিতরন করেন









