, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ১১ মাস পর ফুলবাড়ীর আলোচিত ফেলানী হত্যার রহষ্য উদ্ঘাটন আসামী আটক




১১ মাস পর ফুলবাড়ীর আলোচিত ফেলানী হত্যার রহষ্য উদ্ঘাটন আসামী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২০, ২২:১৬ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলোচিত বাবলী খাতুন ফেলানী হত্যার ১১ মাসপর রহস্য উ˜্ঘাটন করে মুল আসামী আবুল হোসেন (৪৫) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে আসামী আবুল হোসেনকে তার নিজ বাড়ী (বর্তমান বাড়ী) তেঁতুলিয়া গ্রাম থেকে আটক করে আদালতে সোপর্দ করে। এসময় আসামী আবুল হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেবি কান্ত বর্মন।
তদন্তকারী কর্মকর্তা দেবী কান্ত বর্মন বলেন, ফেলানী হত্যা মামলায় আটক মুল আসামী আবুল হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর মেসাইল গ্রামের বাসীন্দা মৃত আজাহার মন্ডল ওরফে আজাহার বাঘার ছেলে। সে দির্ঘদিন থেকে স্ত্রী সন্তান নিয়ে ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামে তার শশুরালয়ে বসবাস করতো। ধৃত আবুল হোসেনের আরো একটি স্ত্রী ও সন্তান রয়েছে, তারা ঢাকায় গার্মেন্টর্সে কাজ করে বলে জানা গেছে।
হত্যার শিকার বাবলী খাতুন ফেলানী (২৭) কাঁটাবাড়ী নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী ও একই এলাকার গোলাম মোস্তফার মেয়ে।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, নিহত বাবলী খাতুন ফেলানী ২০১৯ সালের ১ নভেম্বর বিকালে ছাগলের ঘাস কাটার জন্য বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে যাওয়ার পর আর বাড়ী ফেরেনি। এরপর ফেলানীর পরিবারের সদস্যরা খোজাখুজি করে ধান ক্ষেত থেকে ওই দিন সন্ধ্যায় ফেলানীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবলী খাতুন ফেলানীকে মৃত বলে ঘোষনা করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ফেলানীর মৃত্যুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করে,ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করে। এরপর ময়না তদন্তের ভিষেরা রিপোর্ট আসলে, জানা যায় বাবলী খাতুন ফেলানীকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় চলতি ২০২০ সালের গত ১৩ আগষ্ট নিহত ফেলানীর মা, মোসলেমা বেগম বাদি হয়ে ফুলবাড়ী থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার সুত্রধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে মুল হত্যাকারীকে আটক করে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET