বাগেরহাটে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক মনি মল্লিক সহ ইণ্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:









