, , ,

শিরোনামঃ-




অবশেষে করোনা যুদ্ধে সুস্থ ফুলবাড়ীর একমাত্র করোনা রোগী এনামুল হক ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৭:০৭ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে অবশেষে সুস্থ হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক মাত্র করোনা আক্রান্ত রোগী এনামুল হক (৩১)।
গতকাল বৃহস্পতিবার তার দ্বিতীয় পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল হয়েছে মর্মে নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন।
উল্লেখ্য গত ১২এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এনামুল হকের নমুনা সংগ্রহের পর ১৪ এপ্রিল তার করোনা ভাইরাস সনাক্ত হয়। এরপর তাকে আইসোলেশনে রেখে তার বাড়ীসহ ওই এলাকা লকডাউন করে দেয়া হয়। ১৬দিন চিকিৎসাধীন থাকার পর (৩০এপ্রিল)বৃহস্পতিবার নমুনা টেষ্টে করোনা মুক্ত ফলাফল পাওয়া যায়।
করেনা জয়কারী এনামুল হক বলেন এই ১৬দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ ও উপজেলা প্রশাসন নিয়মিত তার খোঁজ খবর নিয়েছেন ও চিকিৎসা সেবা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন বলেন ফুলবাড়ীতে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ৩৩ জনের নেগেটিভ রেজাল্ট হয়েছে,একজন সনাক্তকারী এনামুল হক এখন করোনা মুক্ত । বর্তমানে এই উপজেলায় আর কোন করোনা রোগী নেই বলেও নিশ্চিত করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET